পাহাড়তলী ঝর্নাপাড়া আবাসিকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান

| বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলীর বারো কোয়ার্টারস্থ ঝর্নাপাড়া আবাসিকে চিটাগাং টুয়েন্টি টাওয়ার ফ্যামিলি ক্লাব আয়োজিত সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। চিটাগাং টুয়েন্টি টাওয়ার ফ্যামিলি ক্লাবের প্রধান সমন্বয়ক মোহাম্মদ লোকমান উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিটাগাং টুয়েন্টি টাওয়ার কার্যকরি পরিষদের সভাপতি মোহাম্মদ ফারুক। স্বাগত বক্তব্য রাখেন টুয়েন্টি টাওয়ার কার্যকরি পরিষদের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শামীম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন টুয়েন্টি টাওয়ার ফ্যামিলি ক্লাব কার্যকরি পরিষদের উপদেষ্টা মো. শাহজান, সহসভাপতি মো. আলমগীর হোসেন, সমন্বয়ক মো. মামুন ও সমন্বয়ক মনিরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মাসুদ রানা, অর্থ সম্পাদক মো. নুর আলম, কার্যনির্বাহী সদস্য মো. আনোয়ার হোসেন প্রমুখ। শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন চিটাগাং টুয়েন্টি টাওয়ার ফ্যামিলীর সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইংরেজি বছরের ইতিহাস
পরবর্তী নিবন্ধলায়ন্স জেলার রিজিওনাল ও জোনাল কনফারেন্সের প্রস্তুতি সভা