পাথরঘাটায় সৈয়দ আব্দুল কাদেরের (রঃ) বার্ষিক ওরশ পালিত

| শনিবার , ২৭ জুলাই, ২০২৪ at ১০:৫৫ পূর্বাহ্ণ

নগরীর পাথরঘাটা বান্ডেল রোড মহল্লা কমিটির উদ্যোগে আওলাদে রসুল (সঃ) হাফেজ মৌলানা শাহ ছৈয়দ আব্দুল কাদের সাদেক আল হাসানী ওয়াল হুসাইনীর (রঃ) বার্ষিক ওরশ শরীফ গত ২১ জুলাই যথাযোগ্য মর্যদায় পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল– খতমে কোরান, মিলাদ মাহফিল, হাজী নজুমিয়া লেইনস্থ মাজার শরীফ জেয়ারত এবং তাবারুক বিতরণ। মিলাদ মাহফিলে মুনাজাত পরিচালনা করেন নুর নাহার (সোবহান সওদাগর) জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ মুহাম্মদ মহিউদ্দিন।

মিলাদ কেয়াম পরিচালনা করেন পেশ ইমাম হাফেজ মাওলানা আবুল বশর। মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুল আলম মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠানে সুফি রফিকুল আলম, সুফি জাহেদ হোসেন, মাস্টার জাহেদ, মোহাম্মদ মোরশেদ, সুফি জাহেদ এবং ইউসুফ হারুন মাসুদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরুমা-থানচি সড়ক সংস্কারে কাজ করছে সেনাবাহিনী
পরবর্তী নিবন্ধরাশিয়া-চীনের চার জঙ্গিবিমানকে যুক্তরাষ্ট্রের ধাওয়া