শিল্পচর্চায় বেড়ে উঠুক শিশুরা

এস.টি.এফ যূঁথী | শনিবার , ১৭ অক্টোবর, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

শিশুকে শেখানোর নতুন নতুন পদ্ধতি ও কলাকৌশল প্রতিনিয়ত তৈরি হচ্ছে। বর্তমানে অনেক অভিভাবক শিশুর প্রতিভা বিকাশে সচেতন হচ্ছে। নানা ধরনের বিষয় শিখতে শিখতে ছোট্ট শিশু এভাবেই পৌঁছে যায় সুন্দর ভবিষ্যতের দিকে। নতুন দিগন্তের পথে যেন এক নতুন স্বপ্ন বোনা। পৃথিবীর বুকে নতুন ধারার এক নীরব আলোকিত সমাজ গড়ার প্রত্যয় থাকে আমাদের সকলের। আর এই আলোকিত সমাজ গঠনের মূল কেন্দ্রবিন্দু হলো আজকের শিশুরা। যেখানে শিশুর এক চিলতে হাসিই যেন সবচেয়ে খাটি ও সুন্দর। যদি ছোট বয়স থেকেই শিশুরা শিল্প চর্চায় বড় হয়, তারা, বিচক্ষণ, আত্মত্যাগী, বৃহৎ হৃদয়ের অধিকারী হয়। তবে শিল্প চর্চা শিশুর মনোজগৎ বিকাশে গভীরভাবে প্রভাব ফেলে।যা শিশুর সুন্দর ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশু উপযোগী কবিতা, গান, ছোট গল্পের মাধ্যমে শিশুর মনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বর্তমান সময়ে শিশুরা ডিভাইসের প্রতি আসক্তি নিয়ে বড় হচ্ছে। যা শিশুর মানসিক ও সৃজনশীলতা বিকাশের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই শিশুদের এগিয়ে নিতে শিল্পচর্চার কোনো বিকল্প নেই। শিশুর শৈল্পিক বিকাশ শিশু বান্ধব পরিবেশ তৈরিতে এক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। শিশুরা ভবিষ্যতের নানান রকম চিন্তা, ভাবনা, আবেগ, অনুভূতি তাদের শিল্পচর্চার মাধ্যমে বিকশিত করতে পারে। যেমন ছবি আঁকা, গান, কিংবা অন্য কোন শিল্প চর্চার মাধ্যমে শিশুর ক্লান্তি দূর হয় ও কল্পনাশক্তির উন্নয়ন হয়। হাতের, চোখের ও মনের গতিশীলতা বজায় রাখে শিল্প চর্চার মাধ্যমে। যে কোনো সমস্যা সমাধানে শিশু কার্যকর ভূমিকা রাখতে পারে। ফলে সুন্দর ও আলোকিত ভবিষ্যতের পথে শিল্প চর্চা হতে পারে ভবিষ্যতের সঙ্গী।

পূর্ববর্তী নিবন্ধঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতের নিরাপত্তা চাই
পরবর্তী নিবন্ধছোটবেলার দুর্গাপূজা: স্মৃতির রঙিন অ্যালবাম