পশ্চিম ডাবুয়া গণিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান

| সোমবার , ২৭ এপ্রিল, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

রাউজান পশ্চিম ডাবুয়া গণিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক পুরস্কার বিতরণ ও আলোচনা সভা গত ২৬ এপ্রিল বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক জে..এম ইকবাল হাছান৷ সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ আলী আকবর। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুল আলম। সহকারী প্রধান শিক্ষক আশরাফুজ্জামানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ডাবুয়া তারা চরণ শ্যামা চরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি কামাল মিয়া, ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আকতার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ হারুনুর রশিদ, আজাদী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মুহাম্মদ ইউসুফ বাবুল, ব্যাংকার মুহাম্মদ নুরুদ্দিন, অ্যাডভোকেট মুহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ হোসেন উদ্দিন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন, জাহাঙ্গীর আলম, আখতারুজ্জামান চৌধুরী বাবর, মোহাম্মদ করিম উদ্দিন রেজভী, কে এম আজগর চৌধুরী, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ ফারুক, নুরুল আমিন চৌধুরী, আজিজুল হক চৌধুরী, জানে আলম চৌধুরী, মোহাম্মদ জাফর, মোহাম্মদ সোলাইমান ,জসিম উদ্দিন চৌধুরী, আইয়ুব মেম্বার, মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ ইদ্রিস মিয়া, ... রফিকুল ইসলাম রিজভী, হাফেজ আব্দুল মান্নান, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ আবু তালেব তালুকদার ও মোহাম্মদ জহির আহমদ। বিদ্যালয়ে বিশেষ অবদানের জন্য শিক্ষকদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন দাতা সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও বিশেষ অবদানের জন্য ক্রেস্ট গ্রহণ করেন প্রতিষ্ঠাতা সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবর, নুরুল আমিন চৌধুরী, আলহাজ্ব এয়ার মোহাম্মদ মিয়া, আব্দুল মালেক, মোহাম্মদ সালামত উল্লাহ, হাবিবুর রহমান রাজু, মোহাম্মদ মহিন উদ্দিন, মোহাম্মদ আনোয়ার পাশা, মোহাম্মদ রমজান আলী, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ জসিম উদ্দিন, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ মিনহাজ উদ্দিন বাপ্পা, ওমর ফারুক, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শফিউল আজম এবং আব্দুল কাদের শাকিল। শেষে শিক্ষার্থীদর মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিআইটিআইডি হাসপাতালে ম্যালেরিয়া নিয়ে বৈজ্ঞানিক সেমিনার
পরবর্তী নিবন্ধদ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য অবদান রাখেন আল্লামা হারুনুর রশিদ সিদ্দিকী (রহ.)