পশ্চিমবঙ্গে মন্দিরের কাছে হোটেলে আগুন, ৭ মৃত্যু

| মঙ্গলবার , ১৮ আগস্ট, ২০২৬ at ১০:১২ পূর্বাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় একটি হোটেলে আগুন লেগে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে তারাপীঠ মন্দিরের কাছে ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে, খবর ভারতীয় গণমাধ্যমের। খবর বিডিনিউজের।

এনডিটিভি জানিয়েছে, বীরভূমের মন্দির শহর তারাপীঠের একটি পাঁচতলা হোটেলের নিচতলায় ভোর প্রায় সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। তখন হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে দগ্ধ হয়ে ও ধোঁয়ায় দমবদ্ধ হয়ে অন্তত সাতজনের মৃত্যু হয়। হোটেলটির নিচতলার অধিকাংশই পুড়ে যায়। আহতদের উদ্ধার করে নিকটবর্তী রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হোটেলের মালিক কল্যাণ পাল আনন্দবাজার পত্রিকাকে বলেন, আমাদের এখানে রাতে পাহারার দায়িত্বে যারা ছিলেন তার সঙ্গে সঙ্গে অগ্নিনির্বাপণ যন্ত্র সচল করেন, বিদ্যুৎ সরবরাহের তার বিচ্ছিন্ন করেন।

পূর্ববর্তী নিবন্ধআইয়ুব বাচ্চুর স্মৃতি বাঁচাতে অ্যালবাম, মিউজিয়াম, কনসার্টের উদ্যোগ
পরবর্তী নিবন্ধপাকিস্তানে আফগান শিক্ষার্থীদের মেডিকেল শিক্ষা স্থগিত, ফিরতে হবে দেশে