পলোগ্রাউন্ডে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ at ৮:৩৬ পূর্বাহ্ণ

নগরের পলোগ্রাউন্ড মাঠের রেললাইন এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়। ধৃতরা হলেন মো. বাদশা (২০), জাহিদ হোসেন (২২), মো. সুমন (২২), মো. রিমন (২২) ও মো. শরীফ (১৯)। গত সোমবার তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পলোগ্রাউন্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৭৮ জন দৌড়ে পালিয়ে যায়। গ্রেপ্তার আসামিরা পথচারীদের কাছ থেকে ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করে জিজ্ঞাসাবাদে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে বাসে ১৪ ড্রাম চিংড়ি পোনা
পরবর্তী নিবন্ধইঞ্জিনিয়ার খালেক-অধ্যাপক খালেদ শিশুমেলায় সাংস্কৃতিক প্রতিযোগিতা