পণ্ডিত বংকিম আচার্য্যের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা গত ১৪ জুলাই নগরীর সিরাজদৌল্লা রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। পণ্ডিত বংকিম চন্দ্র জ্যোতিষালয় আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জ্যোতিষ পণ্ডিত লিটন আচার্য্য। স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হারুনজামান। প্রধান বক্তা ছিলেন দিলীপ কুমার ভট্টাচার্য্য। বাপ্পি দে’র সঞ্চালনায় স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন লায়ন শম্ভু দাশ, কোতোয়ালী থানা বিএনপি নেতা বাবলু চৌধুরী, রয়েল কুমার পাল, লায়ন ডা. বরুন কুমার আচার্য্য, পণ্ডিত সলিল আচার্য্য, পণ্ডিত স্বপন চক্রবর্ত্তী, মোহরা লোকনাথ মন্দিরের সেবায়েত শিখা দাশ। অনুষ্ঠানের শুরুতে পণ্ডিত বংকিম আচার্য্যের আত্মার সদগতি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












