নজরুল বর্ষে চবিতে সেমিনার ও নজরুল সংগীতানুষ্ঠান ২২ জুলাই

| শনিবার , ১৮ জুলাই, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার ঘোষিত নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও নজরুল সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২২ জুলাই সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্‌ ফোরকান। বিশেষ অতিথি থাকবেন উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আলআমিন। অনুষ্ঠানে সেমিনারে ‘দেশপ্রেম, মানবতা ও গণজাগরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন নজরুল গবেষক প্রফেসর ড. মুহাম্মদ নুরুল আমিন।

আলোচনায় অংশ নেবেন চবি বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ এবং বাংলা বিভাগের প্রফেসর ড. তাসলিমা বেগম। সেমিনারের পাশাপাশি অনুষ্ঠিত হবে নজরুল সংগীত পরিবেশনা। এতে সংগীত পরিবেশন করবেন প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা। এছাড়া চবি নাট্যকলা ও সংগীত বিভাগের শিক্ষার্থীরা নৃত্যাভিনয় ও সংগীত পরিবেশন করবেন। বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) ও নজরুল বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাঝির ঘাট সমাজের চক্ষু ছানি অপারেশন
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে নিখোঁজের ৬ দিন পর ছড়া থেকে বৃদ্ধের লাশ উদ্ধার