পটিয়া এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৫ মে, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

পটিয়ায় এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২৬তম আসরে আজ শুক্রবার ফাইনালে মুখোমুখি হচ্ছে কর্ণফুলী কালারপোল ক্রীড়া সংস্থা এবং রাঙ্গুনিয়া অলস্টার ফুটবল একাডেমি। বিকেল ৩টায় পটিয়ার জিরি খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে শুরু হওয়া এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। ফাইনালিষ্ট কর্ণফুলী কালারপোল ক্রীড়া সংস্থার সভাপতি এম এ রহিম জানান, আমরা শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো। মাঠের আকর্ষণ থাকবে গাম্বিয়ার দুই খেলোয়াড় ঢাকা মোহামেডান ডিফেন্ডার মোজি ও মিডফিল্ডার ঢাকা রহমতগঞ্জের দাউদা। এছাড়া চিটাগাং সিটি এফসির খেলোয়াড় সাকের উল্লাহকেও দলভুক্ত করা হয়েছে। রাঙ্গুনিয়া অলষ্টার ক্লাবের কোচ আবদুস ছবুর জানান, আমাদের চোখ সবসময় শিরোপার দিকে থাকবে। আমরা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবো। ফাইনালে ৪/৫ জন খেলোয়াড়ের পরিবর্তন এনেছি। দেশি খেলোয়াড়দের নিয়েই আমাদের দল সাজানো হয়েছে। পেশাদার লিগে যারা খেলেন বিশেষ করে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন লিগের খেলোয়াড়দের নিয়েই দল সাজানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশুধু চিকিৎসা নয়, অটিজম প্রতিরোধে সামাজিক সুস্থতাও জরুরি
পরবর্তী নিবন্ধজুলাই স্মৃতি টুর্নামেন্ট উপলক্ষে সিজেকেএস কাউন্সিলরদের সাথে মতবিনিময়