পটিয়া থানা পুলিশের অভিযানে ২০ লিটার দেশীয় চোলাইমদসহ কাঞ্চন সর্দার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার কচুয়াই ইউনিয়নের অলিরহাট এলাকার মৃত বাদল সর্দারের ছেলে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে পটিয়া থানার এসআই মো. কামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন সিয়েরা–১০ ডিউটির অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার ১৬ নম্বর কচুয়াই ইউনিয়নের অলিরহাট সংলগ্ন বিজয় সরদারের বাড়িতে তল্লাশি চালিয়ে নিজ বসতঘর থেকে কাঞ্চন সর্দার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, এ ঘটনায় পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।














