‘আমরা চাই ঐতিহাসিক শাহাদাতে কারবালার শিক্ষা সবার অন্তরে জাগ্রত হোক। আল্লাহর রহমতে আমাদের ২১ তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল হতে যাচ্ছে। এ মাহফিলের সফলতা কামনার লক্ষ্যে আমরা সরকারি কর্মকর্তা ও প্রশাসন থেকে পুরোপুরি সহযোগিতা চাই, যাতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।’
গত ১৫ জুন পটিয়াস্থ আমির ভান্ডার দরবার শরীফের পাঠাগার হল রুমে শাহসূফি আল্লামা সৈয়দ মুহাম্মদ শামুন রশিদ আমির ভান্ডারীর সভাপতিত্বে ১০ দিনব্যাপী ২১তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল প্রতিদিন বাদে মাগরিব হতে রাত ১২টা পর্যন্ত যথাযোগ্য মর্যাদায় সফল করার লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি সভায় উপরোক্ত কথা গুলো বলেন বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মুহাম্মদ আশিক শাহ্ আমির ভান্ডারী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ আমির হোসাইন শাহ আমিরী, আমির হোসেন ম্যানেজার, শাহজাদা সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা শাহ আমিরী, সৈয়দ মুহাম্মদ সায়েম উল্লাহ শাহ আমিরী, সৈয়দ মুহাম্মদ নাঈমুল মোস্তফা শাহ আমিরী, মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ দিদারুল আলম, আলমগীর আলম, শহিদুল ইসলাম হোসাইনী, নাদিম আমিরুল হক, আমির উদ্দীন আমিরী নয়ন, মুহাম্মদ মেহেরাজ কাদেরী, মুহাম্মদ তৌহিদুল ইসলাম, মুহাম্মদ সোহেল, মিজানুর রহমান রিফাত, রাজিব হোসেন, রবিউল হোসেন প্রমুখ। আমিরিয়া শাহ হারুনিয়া শামুন শাহ আমিরী খেদমত কমিটির সকল সদস্যবৃন্দসহ দরবারের আশেক ভক্ত উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












