পটিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইপর্ব আজ শুরু

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ এপ্রিল, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

পটিয়ায় আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল পর্যায়ের ১২১৪ বছর বয়সী শিশুকিশোরদের বাছাইপর্ব। সকাল সাড়ে ১০টায় পটিয়া ক্লাব হলে দাবা ও ব্যাডমিন্টন ইভেন্টের বাছাইপর্ব শুরু হবে। সকাল ১১টায় পটিয়া জিমনেশিয়ামে মার্শাল আট বাছাই, উপজেলা পরিষদ পুকুরে সাঁতার বাছাই, দুপুর ২টায় পটিয়া আদর্শ স্কুল মাঠে ফুটবল প্রতিযোগিতার বাছাই অনুষ্ঠিত হবে। ২৯ এপ্রিল বুধবার সকাল ৯টায় ফুটবলের বাছাই,দুপুর ২টায় পটিয়া আদর্শ স্কুল মাঠে ক্রিকেট ইভেন্টের বাছাই এবং একইদিন সকাল ৯টায় আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে কাবাডি ও দুপুর ১২টায় একই মাঠে এ্যাথলেটিক্স প্রতিযোগিদের বাছাই পূর্ব অনুষ্ঠিত হবে।

বাছাই পর্ব উপলক্ষে সোমবার দুপুরে পটিয়া উপজেলায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সাবেক ফুটবলার নাছির উদ্দিন, বোরহান উদ্দিন, মো. আবুল কালাম বাবুলসহ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক শফিউল আজম, আবদুল বারেক, মো. হাফিজুর রহমান, হাবিবুর রহমান রিপন, মো. মো. বাবলু, সুমন দে, মিজানুর রহমান, মো. জুয়েল ওসমানী, চন্দন দে, মুহাম্মদ কাউছার, মো. আজাদুল ইসলাম, মু. হেলাল উদ্দিন, মু. জিয়া উদ্দিন নোমান, শেলরানী বড়ুয়া, মো. রবিউল, মো. তৌহিদ, মো. ইসমাইল হোসেন, নুর মোহাম্মদ, দিপন কান্তি দে, আলমগীর আলম, সৈয়দ মো. মোস্তাফিজুর রহমান, মো. মামুনুল ইসলাম, মো. হাবিবুর রহমান, নিপু সূত্রধর, মিজানুর রহমান, আল রায়হান চৌধুরী সোহেল, মফিজুর রহমান, মো. আবদুল খালেক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধড্যান পরীক্ষায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাফল্য
পরবর্তী নিবন্ধবিসিবি নির্বাচনে লড়বেন তামিম