বাংলাদেশ কারাতে ফেডারেশনের উদ্যোগে গত ১০ এপ্রিল চট্টগ্রাম রাইফেল ক্লাবে ব্ল্যাক বেল্ট ড্যান পরীক্ষা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা হতে চারজন কারাতেকা অংশগ্রহণ করেন এ পরীক্ষায়। একই তারিখে ঢাকায় আয়োজিত ব্ল্যাক বেল্ট ৫ম ড্যান পরীক্ষায় অংশগহণ করেন সিজেকেএস কারাতে কোচ এস.এম.আরিফ চৌধুরী। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ড্যান প্রাপ্ত কারাতেকারা হলেন: সেন্সি এস.এম.আরিফ চৌধুরী– ব্ল্যাক বেল্ট,৫ম ড্যান(কোচ, সিজেকেএস), মুহাম্মদ ওমর য়ায়িদ চৌধুরী– ব্ল্যাক বেল্ট ১ম ড্যান,কাহন কৃপা – ব্ল্যাক বেল্ট ১ম ড্যান,ইনাকশি মল্লিক– ব্ল্যাক বেল্ট ১ম ড্যান,মাহমুদউল্লাহ– ব্ল্যাক বেল্ট ১ম ড্যান।












