পটিয়ায় আবদুস সোবহান রাহাত আলী হাই স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৪ জুলাই, ২০২৬ at ১০:১৯ পূর্বাহ্ণ

পটিয়ায় সরকার ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণল কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে ‘একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলদ, বনজ, ওষুধি ও ভেষজ বৃক্ষের চারা রোপণের মধ্যদিয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান। এর আগে বিদ্যালয় মিলনায়তনে বৃক্ষরোপণ কর্মসূচি২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজকের এ আয়োজন। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, দেশীয় ফলজ ও বনজ গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি এবং সবুজ বাংলাদেশ বিনির্মাণে উদ্বুদ্ধ করতেই এ ব্যতিক্রমি কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপন কান্তি দে, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, পটিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বিদ্যালয়ের সাবেক সভাপতি জাহিদুল হক, সহকারী প্রধান শিক্ষক পীযুষ কান্তি পালসহ বিদ্যালয়ের শিক্ষকশিক্ষিকাবৃন্দ। বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে বিদ্যালয়ের ছাত্ররা ‘সবুজায়ন’ নামে একটি দেয়ালিকা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধরেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধপতেঙ্গা জেলেপাড়া সৈকত পল্লী পরিচালনা পরিষদের সভা