পটিয়ায় অনির্বাণ ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া প্রতিনিধি | বুধবার , ৩ জুন, ২০২৬ at ১১:১৬ পূর্বাহ্ণ

পটিয়ার কোলাগাঁওয়ে মোহাম্মদ নগর অনির্বাণ ক্লাব আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে অনির্বাণ লায়ন্স। গত শনিবার বিকেলে স্থানীয় মাঠে ফাইনাল খেলায় অনির্বাণ লায়ন্স ২৬ রানে অনির্বাণ ওয়ারিয়র্সকে পরাজিত করে। টসে জিতে ব্যাট করতে নেমে অনির্বাণ লায়ন্স ১২ ওভারে ৫ উইকেটে ১৪১ রান করে। জবাবে অনির্বাণ ওয়ারিয়র্স নির্ধারিত ১২ ওভারে ৬ উইকেটে ১১৫ রান সংগ্রহ করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মোহাম্মদ সানি ও ম্যান অব টুর্নামেন্ট নির্বাচিত হয় হিমেল চৌধুরী। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবের সভাপতি মোহাম্মদ হেলাল। আরো উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহসভাপতি সোলায়মান ইমন, সাধারণ সম্পাদক আবদুল মালেক, আব্দুর রহমান হিলু, আরিফ মাহমুদ চৌধুরী, মো. রকিবুল হাসান, মো. হাসান, ফারুক হোসেন, সিহাব উদ্দিন সোহেল, সরোয়ার আজম খান, আশরাফুল হক নয়ন, মো. আলমগীর, মামুনুর রশিদ, ইমরান হোসেন বাপ্পি, মোহাম্মদ তারেক, আব্দুল্লাহ আল মামুন, শাহেদ আকরাম, ইশতিয়াক হোসেন তামিম প্রমুখ। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের পরিবেশ বান্ধব গাছ ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধজুলাই স্মৃতি ক্রীড়া উৎসবের ক্রিকেট ভলিবল ও কাবাডি কমিটি গঠন
পরবর্তী নিবন্ধঈদ উল আযহা উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে টিম কর্ণফুলী জয়ী