ন্যাশনাল ব্যাংকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা সংকল্পবদ্ধ

চট্টগ্রাম অঞ্চলের শাখা প্রধানদের নিয়ে মতবিনিময়ে খলিলুর রহমান

| রবিবার , ১২ মে, ২০২৪ at ১১:০০ পূর্বাহ্ণ

ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর চট্টগ্রাম অঞ্চলের শাখা প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভা গতকাল শনিবার ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী, সহ–পরিচালক মোয়াজ্জেম হোসেন, মো. রিয়াজুল করিম, এরশাদ মাহমুদ, প্রফেসর এ কে এম তফাজ্জল হক ও ড. রত্না দত্ত। সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান, উপ–ব্যবস্থাপনা পরিচালক শেখ আকতার উদ্দিন আহমেদ ও মো. আব্দুল মতিন।

সভায় চেয়ারম্যান ব্যাংকের নতুন পর্ষদের পক্ষ থেকে কর্মীদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানিয়ে শ্রেণিকৃত ঋণ আদায় এবং আমানত সংগ্রহের জন্য গ্রাহকদের ব্যাংকের নতুন পর্ষদ সম্পর্কে জানানোর কথা বলেন। ঋণ আদায়ের ব্যাপারে তিনি সর্বশক্তি নিয়োগের জন্য কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, খেলাপী ঋণ আদায়ের ব্যাপারে গ্রাহকদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না। এছাড়াও ২০২৪ সালের লক্ষ্যমাত্রা অর্জন, ব্যবসা সম্প্রসারণ, গ্রাহক সেবার মান বৃদ্ধি, শ্রেণিকৃত ঋণ আদায়সহ বিভিন্ন ব্যবসায়িক কর্মপরিকল্পনার মাধ্যমে ব্যাংকের উত্তরোত্তর উন্নতি করে আবার তার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সংকল্পবদ্ধ হওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। এসময় ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম এবং কৌশলগত কর্মপন্থা প্রণয়নসহ সার্বিক প্রবৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারী নির্যাতন মামলায় ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করতে পারবেন অভিযোগকারী
পরবর্তী নিবন্ধকাল রাতে কুতুবদিয়া পৌঁছাবে এমভি আবদুল্লাহ