নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ৯ অক্টোবর, ২০২৬ at ৫:৩৫ পূর্বাহ্ণ

“জানবো, শিখবো, গড়বো সুন্দর ভবিষ্যৎ”–স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মধ্য নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বর্ণিল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রঙিন বেলুন ও ফেস্টুনে সাজানো বিদ্যালয় প্রাঙ্গণে ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি প্রায় ৩৫টি উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শিত হয়। পরিবেশ সংরক্ষণ, ভৌত বিজ্ঞান ও প্রযুক্তি, জীব বিজ্ঞান, শোকেসিং ও পাঠ কর্ণার্তএই ৫টি ভাগে বিভক্ত মেলায় শিক্ষার্থীরা সুষম খাদ্য, নিরাপদ পানি, পানিচক্র, গ্রীন হাউস প্রতিক্রিয়া, চাঁদের বিভিন্ন দশা ও সোলার প্যানেলের ব্যবহারসহ বিভিন্ন বৈজ্ঞানিক বিষয় ফুটিয়ে তোলে। অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ এক আনন্দমুখর পরিবেশে পরিণত হয়।

প্রদর্শনী শেষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. খায়েজ আহামদের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক ফাতেমাতুজ জোহরার স্বাগত বক্তব্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লিপি রানী গোপ। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লতিকা রত্নম মাননা ও সুব্রত হাজারী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক কাজী আহসান উদ্দীন, সত্যপদ দে, দীপন দেওয়ানজী, মাদল বড়ুয়া, প্রদীপ নন্দী। এছাড়া এসএমসি সদস্য মো. হারুন, মো. আবু বকর, শামীম আকতার, আবদুল আলী, অভিভাবক নজরুল ইসলাম এবং সহকারী শিক্ষক কনিকা দে, হাসিনা আকতার, বিভা বড়ুয়া, লিটন বড়ুয়া, কুসুম আকতার, ইন্দিরা সাহা, জান্নাতুল ফেরদৌস ও আবদুল মালেকসহ অন্যান্য শিক্ষকবৃন্দের সক্রিয় সহযোগিতায় অনুষ্ঠানটি সফল হয়। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিশুদের মননশীলতা ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিশেষে, সেরা প্রজেক্ট উপস্থাপনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটে।

পূর্ববর্তী নিবন্ধমুঘল সম্রাট কবি বাহাদুর শাহ জাফরের শেষ পরিণতি
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে ১০ মাদক মামলার আসামি চোলাই মদসহ আটক