শারদীয় দুর্গোৎসবের আনন্দকে আরও রাঙিয়ে তুলতে আসছে সৌরভ রায় ও নবাগতা কন্ঠশিল্পী পিংকি দাশের কণ্ঠে ‘তুমি আমি দু’জন মিলে একটা গল্প হয়ে’ শিরোনামে একটি প্রেমের গান। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক তাপস চৌধুরী, গানটি ই.এল মিডিয়ার কর্ণধার অনুজিৎ বড়ুয়া লিমন এবং ভিডিওগ্রাফার হিমেল বড়ুয়া স্বপনীলের তত্ত্বাবধানে অডিও এবং ভিডিও কাজ সম্পাদন করা হয়েছে। গানটি রিলিজ হবে ১৫ অক্টোবর। প্রেস বিজ্ঞপ্তি।










