নীরবতার গান

দীপান্বিতা পালিত | বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ at ৭:২৫ পূর্বাহ্ণ

মেঘের দেশে বৃষ্টি নামে একা,

ঝাপসা কাচের ওপার জুড়ে আলো

মন খারাপের কাজল–ছোঁয়া চোখে

কে যেন আজ বাসলো বড্ড ভালো!

​ভিজে যাওয়া সবুজ পাতার পাতায়

ঝুমকো হয়ে ঝুলছে বিন্দু জল,

স্মৃতির খেয়ায় গোপন কথকতা

ছন্দ খুঁজে করছে ছলোছল।

​ভিজে বাতাস বয়ে আনে সুর,

বুকের ভেতর ভাঙছে নীরবতা,

মাটির গন্ধে ভিজছে মেঠো পথ,

জাগছে মনে একলা ব্যাকুলতা।

​কাচের গায়ে আঁকা স্মৃতির রেখা

বলছে শোন, শরৎ এলেই প্রেম,

একলা বুকের গহিন উপত্যকায়

আজকে জমা একলা থাকার ক্ষেম।

​নীরব নদী বইছে নিরুদ্দেশে,

নীরব পাখি ডানা মেলে ওড়ে,

মেঘের প্রেমে পাথর ভিজে তাই

নতুন বাঁশি বাজলো বুকের ভোরে।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধআকাশের আড়ালে