নিরাপদ সড়ক দিবসে সচেতনতামূলক কর্মসূচি

‘সড়ক দুর্ঘটনা কমাতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে’

| বুধবার , ২৮ অক্টোবর, ২০২৬ at ৭:৩১ পূর্বাহ্ণ

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে ট্রাফিক নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে লায়ন্স ক্লাব অব চিটাগং কসমোপলিটান। ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মো. নাঈম সারওয়ার জিতুর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটান পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) উত্তর বিভাগ, মো. কবির সিকদার। উপস্থিত ছিলেন ট্রাফিক হেড উত্তর বিভাগ মো. মিজান, টিআই (জিইসি মোড়) মো. আবিদ, ট্রাফিক সার্জেন্ট মো. কামালসহ ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।

এ ছাড়া প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলার জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, ক্যাবিনেট ট্রেজারার লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান, ব্র্যান্ডিং চেয়ারপারসন লায়ন সাহেলা আবেদীন, রিজিয়ন চেয়ারপারসন (হেড কোয়ার্টার) লায়ন আশীষ ভট্টাচার্য, রিজিয়ন চেয়ারপারসন লায়ন সাব্বির আহমেদ, লিও ক্লাবস চেয়ারপারসন লায়ন শাহ বেলাল, জোন চেয়ারপারসন লায়ন সাইফুল ইসলাম, ক্লাব সেক্রেটারি লায়ন রিজভী রহমান, ক্লাব ট্রেজারার লায়ন ডানকান ক্রিস্টোফার পেরেইরা, প্রচার সম্পাদক লায়ন তপন কুমার দাশ, লায়ন আর.কে. রুবেলসহ অন্যান্য লায়ন্স ও লিও নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রচলিত সেবামূলক কার্যক্রমের পাশাপাশি ব্যতিক্রমধর্মী ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই লায়ন্স ক্লাবের মুখ্য উদ্দেশ্য। এ কর্মসূচি সেই পরিকল্পনার সূচনা। ভবিষ্যতেও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সচেতনতামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। আয়োজকদের মতে, ট্রাফিক আইন মেনে চলা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্ঘটনা কমাতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে শিশুকে আছাড় মেরে হত্যা মামলায় আসামির যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ক্যান্সার রোগীদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক অনুষ্ঠান