নিরাপত্তা ঝুঁকি দূর করে পার্বত্য চট্টগ্রামের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে

খাগড়াছড়ি জেলা জামায়াতের রুকন সম্মেলনে মুহাম্মদ শাহজাহান

| রবিবার , ১০ মে, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় অঞ্চল। এ অঞ্চলের প্রাকৃতিক সম্পদ, পর্যটন, কৃষি ও মানবসম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে হলে সর্বপ্রথম নিরাপত্তা ঝুঁকি দূর করে স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে।

গত ৮ মে খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দারুল আইতামে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মিনহাজুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, মাওলানা নুর আহমদ আনোয়ারী এবং অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত রুকন ও দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউচ্চারকের ‘বৈশাখ ও রবীন্দ্রনাথ’
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে