লাবণ্যময়ী উজ্বল অপ্সরী তুমি
রূপে গুণে প্রেমময়ী কুমারী।
হাপিত্যেশে জ্বলে পুড়ে মরি
অবিশ্বাসের পোড়ানলে মোহিনী।
বিশ্বাসে মিলায় সুখের জ্যোতি
প্রণয় সঙ্গীত বাজে দুঃখ বিলাস ঋণী
ভালোবাসা তবু বিশ্বাস রাখেনি
জ্বালায় বুকের পাঁজর, নি:সঙ্গ পৃথিবী।
মাহবুব পলাশ | বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ at ৯:০৬ পূর্বাহ্ণ


