মন হাসে মন কাঁদে

মোহাম্মদ গিয়াসউদ্দিন | বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ at ৯:০৬ পূর্বাহ্ণ

কত ভাবনা জাগে মনে

কত কথা পড়ে মনে

কত স্মৃতি দোলা দেয়

কত ব্যথা এ মনে

জমে আছে অনন্তকাল ধরে

ব্যথা যখন ভেসে উঠে

নীরব নিশ্চুপ

আঁখি কোণে উপচে পড়া জল

শান্ত করে তুলে এ মন

অলস বেলায় অনমনে

প্রিয়জনদের মুখরিত ক্ষণ

যখন ভেসে ওঠে

কত না ভালো লাগে তখন

শিহরিত হয় এ মন!

পূর্ববর্তী নিবন্ধনীলাম্বরী নীলিমা
পরবর্তী নিবন্ধনিঃসঙ্গ পৃথিবী