নারীর প্রতি সহিংসতা রোধে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভা

| শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৯:৩৯ পূর্বাহ্ণ

নারীর প্রতি সহিংসতাকে সম্মিলিত কণ্ঠে ‘না’ বলার প্রত্যয়ে গত ২৫ নভেম্বর স্থানীয় কমিউনিটি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে ‘নারীর প্রতি সহিংসতা রোধ করি, মানবাধিকার ও মর্যাদার সমাজ গড়ি’ শীর্ষক সভা সংগঠনের উপদেষ্টা শিক্ষাবিদ প্রফেসর হাসিনা জাকারিয়া বেলার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবছার উদ্দিন অলির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সহ–সভাপতি ও দৈনিক বাংলা চট্টগ্রাম ব্যুরো প্রধান ডেইজী মউদুদ এবং অপরাজেয়–বাংলাদেশ চট্টগ্রাম জোনের প্রধান জিনাত আরা বেগম। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জাফর ইকবাল, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাশ, উত্তর জেলার আহ্বায়ক ওসমান গনি মজুমদার, দক্ষিণ জেলার সভাপতি লায়ন মিনহাজুর রহমান চৌধুরী, বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক সেলিম নূর, সালমা বেগম, ইঞ্জিনিয়ার ফারুক হোসাইন, আব্দুল মোমেন, রোজী চৌধুরী, খালেদা আক্তার চৌধুরী, সুমন চৌধুরী, উম্মে হাবিবা প্রমুখ। বক্তারা নারীর নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি একটি নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। উপস্থিত ছিলেন শাহ আলম, শাহারিয়ার মনির জিসান, এম জে জাকারিয়া, রুপন মহাজন, মো.ইমরান, আনিসুল রহমান ফাহিম, অচিন্ত্য কুমার দাশ, পারভিন চৌধুরী, সমীরন পাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেজর এমদাদুল ইসলাম ও মীর্জা সালমান ইস্পাহানি সিএসইর পরিচালক নির্বাচিত
পরবর্তী নিবন্ধমানবিকতা, সামাজিক মূল্যবোধ ও দায়িত্ববোধ জাগ্রত করতে হবে