নাচ গান আবৃত্তি কথামালায় নজরুল জন্মজয়ন্তী উদযাপন

| মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ at ৯:০৫ পূর্বাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন চট্টগ্রাম ও জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামের আয়োজনে ঐতিহাসিক নজরুল স্কয়ার, ডিসি হিলে অনুষ্ঠিত হয় আলোচনা, সাংস্কৃতিক ও পুরস্কার প্রদান অনুষ্ঠান। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শারমিন জাহান। মূখ্য আলোচক হিসেবে কবির জীবন ও বর্ণাঢ্য সাহিত্য কর্মের প্রাসঙ্গিক আলোচনা করেন প্রফেসর ড. মোহাম্মদ নেয়ামত উল্লাহ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার। জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান।

আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, চট্টগ্রামসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের শিল্পীদের পরিবেশনায় দলীয় নৃত্য, সংগীত ও বৃন্দ আবৃত্তি এবং একক গান পরিবেশিত হয়। পরে নজরুল জয়ন্তী উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপবিত্র ঈদুল আজহা বৃহস্পতিবার
পরবর্তী নিবন্ধফোন কানে নিয়েই টেক্সির স্টিয়ারিং, প্রাণ গেল যাত্রীর