নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা শ্রমিক নিহত

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ১০ জুন, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন। তার নাম আব্দুল খালেক (৩০)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্পএর ব্লকসি এলাকার বাসিন্দা মো. আনুর ছেলে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্র জানায়, রেজু আমতলী বিওপির আওতাধীন সীমান্ত পিলার৪০এর পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৭০০ গজ ভেতরে শাহ আলমের বাগানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন আব্দুল খালেক। এ সময় হঠাৎ একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পায়ে গুরুতর আঘাত লাগে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক। তিনি বলেন, স্থলমাইন বিস্ফোরণে আহত রোহিঙ্গা শ্রমিককে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধ‘রাজনৈতিক ফায়দার চেষ্টা’, জামায়াতের অভিযোগের জবাবে অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধস্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা