নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্র নিহত

| সোমবার , ২২ জুন, ২০২৬ at ৫:৫১ পূর্বাহ্ণ

নরসিংদীর মনোহরদী উপজেলায় অজু করার সময় বজ্রপাতে মাদ্রাসার তিন ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ বজ্রপাতের ঘটনা ঘটে বলে মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা জানান। নিহতরা হলমাদ্রাসার ছাত্র জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়। খবর বিডিনিউজের। পুলিশ জানায়, মাগরিবের নামাজের আগে অজু করার সময় বজ্রপাতে চার ছাত্র আহত হয়। তাদেরকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধআমার নয়, নিজের জনপ্রিয়তা নিয়ে ভাবুন : ট্রাম্পকে মেলোনি
পরবর্তী নিবন্ধদীপেন দেওয়ানকে পার্বত্য মন্ত্রী পুনর্বহাল চেয়ে মানববন্ধন