নতুন গানে কণ্ঠ দিলেন আসিফ

| সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

জনপ্রিয় সুরকার রাজেশ ঘোষের সুরে নতুন গানে কণ্ঠ দিলেন আসিফ আকবর। একটা সময় এই রাজেশের সুরে একের পর এক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন আসিফ। এবার দীর্ঘ আট বছর পর ফের একসঙ্গে কাজ করলেন তারা। ২০০০ সালের দিকে আসিফ আকবরের সঙ্গে পরিচয় ঘটে রাজেশের। এর প্রায় এক বছর পর তারা একসঙ্গে গান করা শুরু করেন। রাজেশের সুরে আসিফের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে– ‘একাকী গভীর রাতে’, ‘ও পাষাণী’, ‘বিদায় বন্ধু’, ‘বাঁচব না’, ‘মেঘে মেঘে’, ‘ঝড় উঠেছে’, ‘কখনো কখনো ইচ্ছের বাইরেও’, ‘ডানা ভাঙা পাখির মতো’সহ আরও বেশ কিছু গান। দীর্ঘ আট বছর পর আবারও সেই নন্দিত জুটির নতুন গান, তাই স্বাভাবিকভাবেই গানটি ঘিরে শ্রোতাদের প্রত্যাশা বেশিই। জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে রাজেশ বলেন, সর্বশেষ ২০১৮ সালে আসিফ ভাইয়ের সঙ্গে গান করেছিলাম। দীর্ঘ আট বছর পর আমরা একসঙ্গে করলাম। এটা আসলে একটা বিশেষ প্রজেক্টের গান। পুরো প্রজেক্টের কাজ শেষ হলেই বিস্তারিত জানানো যাবে।

রাজেশ জানান, নতুন গানটির কথা ও সুর তারই। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটি প্রকাশিত হবে ধ্রুব মিউজিক স্টেশন থেকে।

পূর্ববর্তী নিবন্ধঅভিনয়ের ক্লাস নেবেন মোশাররফ করিম
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১০.০৯ কোটি টাকা