নতুন কুঁড়ি স্পোর্টসের চট্টগ্রাম জেলা পর্যায়ের প্রতিযোগিতা গত ৯ মে সম্পন্ন হয়েছিল। এবার স্বল্পতম সময়ের মধ্যেই শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা। আগামী ১৭, ১৮ ও ১৯ মে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে নতুন কুঁড়ি স্পোর্টস– ২০২৬ এর চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা। এই পর্বে অংশগ্রহণ করবে স্বাগতিক চট্টগ্রাম জেলা, কক্সবাজার জেলা, রাঙ্গামাটি জেলা, বান্দরবান জেলা ও খাগড়াছড়ি জেলা। প্রতিযোগিতার বালক ও বালিকা বিভাগের মোট ৮টি ইভেন্ট হবে। ইভেন্টগুলো হচ্ছে : ফুটবল, ক্রিকেট, সাঁতার, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট, কাবাডি ও দাবা।
ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স ও দাবা ইভেন্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বালকদের ক্রিকেট সাগরিকা মহিলা কমপ্লেক্স ও বালিকাদের ক্রিকেট ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন অনুশীলন মাঠে অনুষ্ঠিত হবে। ব্যাডমিন্টন রাইফেল ক্লাব জিমনেসিয়ামে, সাঁতার জেলা সুইমিং পুলে এবং মার্শাল আর্ট সিজেকেএস জিমনেসিয়ামে ও দাবা সিজেকেএস মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বালক–বালিকাদের ফুটবল ও ক্রিকেট ইভেন্ট আগামী ১৭ ও ১৮ মে অনুষ্ঠিত হবে। কাবাডি ও মার্শাল আর্ট প্রতিযোগিতা ১৭ মে অনুষ্ঠিত হবে। এছাড়া ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, দাবা ও সাঁতার প্রতিযোগিতা ১৯ মে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার প্রথম দিনে ১৭ মে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ফুটবলের বালক বিভাগের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় এতে অংশ নেবে বান্দরবান জেলা এবং খাগড়াছড়ি জেলা। দুপুর ২.৩০ টায় কোয়ার্টার ফাইনালে বিজয়ী দল ১ম সেমিফাইনালে কক্সবাজার জেলা দলের বিপক্ষে খেলবে। ১৮ মে সকাল ১০ টায় ২য় সেমিফাইনালে চট্টগ্রাম জেলা রাঙ্গামাটি জেলা দলের মোকাবেলা করবে। একই দিন দুপুর ২.৩০ টায় সেমিফাইনালে বিজয়ী দুই দল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। বালিকা বিভাগে ১৭ মে রোববার সকাল ১০টায় ফুটবলের কোয়ার্টার ফাইনালে বান্দরবান জেলা খেলবে খাগড়াছড়ি জেলার সাথে। দুপুর ২.৩০টায় ১ম সেমিফাইনালে কক্সবাজার কোয়ার্টার ফাইনাল বিজয়ীর সাথে খেলবে। ১৮ মে সকাল ১০টায় ২য় সেমিফাইনালে চট্টগ্রাম জেলা রাঙ্গামাটি জেলার মোকাবেলা করবে। একই দিন দুপুর ২.৩০টায় সেমিফাইনালে বিজয়ী দুই জেলা ফাইনাল খেলবে।
ক্রিকেট বালক বিভাগে ১৭ মে সকাল ১০টায় সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে কোয়ার্টার ফাইনালে অংশ নেবে বান্দরবান জেলা এবং খাগড়াছড়ি জেলা। দুপুর ১.৩০টায় কক্সবাজার জেলা ১ম সেমিফাইনালে কোয়ার্টার ফাইনালে বিজয়ী জেলার সাথে খেলবে। ১৮ মে সকাল ১০ টায় চট্টগ্রাম জেলা ২য় সেমিফাইনালে রাঙ্গামাটি জেলার মোকাবেলা করবে। একই দিন দুপুর ১টায় সেমিফাইনাল বিজয়ী দুই দলের মাঝে ফাইনাল অনুষ্ঠিত হবে।
বালিকা বিভাগের ক্রিকেটে ১৭ মে সকাল ১০টায় ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন অনুশীলন মাঠে কোয়ার্টার ফাইনালে বান্দরবান জেলা মোকাবেলা করবে খাগড়াছড়ি জেলার ও দুপুর ১.৩০টায় ১ম সেমিফাইনালে কক্সবাজার খেলবে কোয়ার্টার ফাইনালে বিজয়ী দলের সাথে। ১৮ মে সকাল ৯ টায় ২য় সেমিফাইনালে চট্টগ্রাম জেলা মোকাবেলা করবে রাঙ্গামাটি জেলার বিপক্ষে। একই দিন দুপুর ১টায় দুই সেমিফাইনাল বিজয়ী দুই দলের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হবে। বালক ও বালিকা বিভাগের কাবাডি প্রতিযোগিতা ১৭ মে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। বালক বিভাগে সকাল ১০টায় কোয়ার্টার ফাইনালে বান্দরবান জেলা খাগড়াছড়ি জেলার বিপক্ষে খেলবে। দুপুর ১২.৩০টায় ১ম সেমিফাইনালে কক্সবাজার জেলা কোয়ার্টার ফাইনাল বিজয়ীর সাথে খেলবে। দুপুর ১টায় ২য় সেমিফাইনাল চট্টগ্রাম জেলা এবং রাঙ্গামাটি জেলার মধ্যে অনুষ্ঠিত হবে। একই দিন বিকাল ৩.৩০টায় দুই সেমিফাইনাল বিজয়ী দল শিরোপা লড়াইয়ে মাঠে নামবে। বালিকা বিভাগে ১৭ মে সকাল ১০টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে বান্দরবান জেলা এবং খাগড়াছড়ি জেলা খেলবে। দুপুর ১২.৩০টায় ১ম সেমিফাইনালে কক্সবাজার জেলা কোয়ার্টার ফাইনাল বিজয়ীর সাথে এবং দুপুর ১টায় ২য় সেমিফাইনালে চট্টগ্রাম জেলা–রাঙ্গামাটি জেলার সাথে খেলবে। একই দিন বিকাল ৩.৩০টায় দুই সেমিফাইনাল বিজয়ী দলের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হবে। ১৭ মে সকাল থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম জিমনেশিয়ামে চট্টগ্রাম জেলা, বান্দরবান জেলা, খাগড়াছড়ি জেলা, রাঙ্গামাটি জেলা ও কক্সবাজার জেলার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মার্শাল আর্ট। খেলার ফিকশ্চার সকল দলের উপস্থিতিতে প্রনয়ন করা হবে।
প্রতিযোগিতার শেষ দিন ১৯ মে রাইফেল ক্লাব জিমনেসিয়ামে ব্যাডমিন্টন, চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অ্যাথলেটিক্স, জেলা সুইমিং পুলে সাঁতার ও সিজেকেএস মিলনায়তনে দাবা ইভেন্টের বালক ও বালিকা বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহন করবে চট্টগ্রাম জেলা, বান্দরবান জেলা, খাগড়াছড়ি জেলা, রাঙ্গামাটি জেলা ও কক্সবাজার জেলা দল। এই ৪ টি ইভেন্টের খেলার ফিকশ্চার সকল দলের উপস্থিতিতে প্রণয়ন করা হবে।











