বিজ্ঞাপণী কাজে ঢাকায় এসে গতকাল শুক্রবার মোহাম্মদপুরের ফিজিক্যাল মাঠে যান হামজা চৌধুরী। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বসে নতুন কুঁড়ি স্পোর্টসের কিশোর–কিশোরীদের খেলা উপভোগ করলেন তিনি।
এই প্রতিযোগিতা থেকে অনেক বড় তারকা উঠে আসবে, আশার কথাও শোনালেন হামজা। তারকা এই ফুটবলারকে পেয়ে কিশোর–কিশোরীরাও আনন্দ করেছে বেশ। অনেকের ছবি তোলার দাবি মিটিয়েছেন হামজা। সংক্ষিপ্ত কথায় তাদের উদ্বুদ্ধও করেছেন তিনি। ‘আসসালামু আলাইকুম। আমাকে এখানে আমন্ত্রণ জানানোয় সবাইকে ধন্যবাদ জানাতে চাই। দারুণৃচমৎকার কাজ হচ্ছে। এখান থেকে আশা করি, অনেক বড় তারকা উঠে আসবে। নতুন কুঁড়ির পরিকল্পনায় আমি দেখতে পাচ্ছি, আমাদের দেশে কত ধরণের খেলা এক প্রতিযোগিতায় হচ্ছে। চমৎকার। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভকামনা।’














