ধানের শীষের সমর্থনে মহানগর জাসাসের ভ্রাম্যমাণ প্রচারণা

| শুক্রবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম–১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ধানের শীষ মার্কা সমর্থনে চট্টগ্রাম মহানগর জাসাসের উদ্যোগে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বন্দর, ইপিজেড, পতেঙ্গা হয়ে বড়পুল এসে কর্মসূচির সমাপ্তি হয়।

জাতীয়বাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসার) গণসংযোগ কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগরীর দায়িত্বপ্রাপ্ত সংগীত শিল্পী আবদুল মান্নান রানার নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন নগর জাসাসের সদস্য সচিব মামুনুর রশীদ সিপন, সিনিয়র যুগ্ম সম্পাদক নাট্যভিনেতা দোস্ত মোহাম্মদ, যুগ্ম সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম, শিল্পী সৈয়দ জিয়া উদ্দীন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আবুল কালাম, সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক জাহেদ কায়সার, শিল্পী মো: সেলিম, উপস্থাপিকা নাহিদা আক্তার নাজু, কন্ঠ শিল্পী নাহিদা বেগম লাকী, এস বি সুমি, নিগার সোহা, রুপা, জুমায়েল, মানিক, সালাউদ্দীন, মাহাবুব, সুমাইয়া খানম নিহা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২৩নং ওয়ার্ড এলাকায় চেয়ার প্রতীকের গণসংযোগ
পরবর্তী নিবন্ধচ্যাম্পিয়ন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ