দোয়েল সাংস্কৃতিক গোষ্ঠীর ১৬তম বর্ষপূর্তি ও স্বর্ণপদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৮ জুলাই জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি রাজু কান্তি বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান। অনুষ্ঠান উদ্বোধন করেন দোয়েল সাংস্কৃতিক গোষ্ঠীর প্রধান উপদেষ্টা এবং সৃষ্টি ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন সুকান্ত বড়ুয়া বিপুল। প্রধান আলোচক ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।
বক্তারা বলেন, সুস্থ সংস্কৃতি চর্চায় ১৬ বছর ধরে দোয়েল সাংস্কৃতিক গোষ্ঠী চট্টগ্রামে প্রশংসনীয় ভূমিকা রাখছে। নতুন প্রজন্মের কাছে বাঙালির আবহমান ঐতিহ্য ও নববর্ষের চেতনা ছড়িয়ে দিতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রুবেল বড়ুয়া, রোটারিয়ান জুয়েল চক্রবর্তী, স্নিগ্ধা আচার্য্য, ভদন্ত সুনন্দ মহাথেরো, মাওলানা এম নিজাম উদ্দিন, রাজ্যশ্রী বড়ুয়া, তপন কান্তি বড়ুয়া, কাজল বড়ুয়া, তৌফিকা ফেরদৌস, হারাধন নাহা, সোমা মুৎসুদ্দী ও দিলীপ সেনগুপ্ত।
পরে দোয়েল সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বপন তালুকাদার, টিটু দেবনাথ সুমন, হানিফুল ইসলাম চৌধুরী, রুবেল দাশ, মিলন দাশ, দোলন সেন, দীলিপ সেনগুপ্ত, রুপশ্রী দাশ, জবা ঘোষ, রূম্পা দে, শিউলি প্রভা বড়ুয়া, নিশান আরা পপি ও মোহাম্মদ আলমগীর। প্রেস বিজ্ঞপ্তি।











