দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলে হিজড়াদের জীবনে পরিবর্তন আসবে

বন্ধুর আলোচনা সভায় বক্তব্য

| শুক্রবার , ১৫ মে, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

সরকার হিজড়াদের সাংবিধানিকভাবে স্বীকৃতি দিয়েছে। মানুষ হিসেবে রাষ্ট্রের সকল সুযোগসুবিধা এবং অধিকার হিজড়াদের প্রাপ্য। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তাসহ সকল অধিকার পেলে হিজড়ারাও সাধারণ নাগরিকের মতো দেশের উন্নয়নে কাজ করতে পারবে। সমাজের মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলে হিজড়াদের জীবনযাপনে পরিবর্তন আসবে। গত ১৩ মে নগরীর একটি হোটেলে আফাসার সহযোগিতায় এবং বন্ধু সোশ্যাল অয়েলফেয়ার সোসাইটি আয়োজিত ‘ব্যবধান দূরীকরণ : ন্যায়সঙ্গত পরিষেবার জন্য অন্তর্ভুক্তিমূলক সংলাপ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের এডিসি (জেনারেল) শরিফুদ্দিন, লিগ্যাল এইডের কর্মকর্তা সিনিয়র সিভিল জজ সুব্রত দাশ, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মো. সাহাদাত হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর মো. আবুল বাশার প্রমুখ। বন্ধুর ম্যানেজার (অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন) মো. মসিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বন্ধুর ডেপুটি ম্যানেজার সৈয়দ আবু সালেহ মাহফুজ ও আফাসার সভাপতি মংওয়াই মারমা। সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ধর্মীয় নেতৃত্ব, আইনজীবী, সাংবাদিক, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং হিজড়া প্রতিনিধিরা বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফুলকলি শান্তিরহাট শাখার উদ্বোধন
পরবর্তী নিবন্ধসিএসইতে কমোডিটি এক্সচেঞ্জ দ্রুত চালুর আশ্বাস