দুস্থদের মাঝে এ জে খান ফাউন্ডেশনের চাল বিতরণ

| মঙ্গলবার , ১২ মে, ২০২৬ at ৮:৩১ পূর্বাহ্ণ

মানবিক সহায়তার অংশ হিসেবে সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে গতকাল সোমবার চাল বিতরণ করেছে এ জে খাঁন ফাউন্ডেশন। কর্মসূচিতে এলাকার শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান আসিফ খান (সবুজ) বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ৪নং ওয়ার্ড মেম্বার মোরশেদুল আলম চৌধুরী। বোরহান উদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জিয়াউল হক, বেলাল খান, সিরাজুল ইসলাম, মহিউদ্দিন, ইদ্রিস, প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচেতনানাশক প্রয়োগে রিকশা ছিনতাই-হত্যা, প্রধান আসামিসহ দুইজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআল্লামা আজিজুল হক আল-কাদেরীর (রহ:) স্মরণে তালিমী জলসা