দূর থেকে এসে হাওয়ায় ভেসে যায় উড়ে সেই দূর সীমানায়,
মেঘের ভেলায় স্বপ্নের ডানায় ছুটে চলে সেই নীল ঠিকানায়।
পাহাড় চূড়ায় মেঘেদের গায়ে লিখে যায় নাম বিজয় নিশানে।
ঝড়ের দাপটে ভয় নেই মোটে বুক বাঁধে তারা সাহসের টানে।
নদী কলতান পাখিদের গান ডাক দিয়ে যায় অজানার টানে।
কাঁটা ভরা বন ফুলের স্বপন ছুটে চলে যায় দুরন্ত প্রাণে।
রোদের হাসিতে রঙিন আকাশে মেতে ওঠে মন নতুন আশায়।
সাগরের ঢেউ বলে আয়, আয় মুক্তি খুঁজে নেয় নীল জলাধায়।
চাঁদের আলোয় জোনাকি মেলায় স্বপ্নেরা জ্বলে চেনা আঙিনায়।
শালিকের পালে বাঁশিটির তালে মন নাচে তার ছন্দের দোলায়।
কখনো সে নদী কখনো পাহাড় কখনো সে পাখি মুক্ত আকাশ।
কখনো সে ঝড় কখনো সাগর ভাঙে সব বাধা দুরন্ত সাহস।
হাতের মুঠোয় স্বপ্নের প্রদীপ জ্বালিয়ে সে যায় আঁধার গুহায়।
হাজার স্বপন প্রজাপতি মন উত্তর খুঁজে সে নতুন দিশায়।
বিশ্বটাকে চায় জানতে সে হায় নতুন আশায় ছুটে যায় দূরে।
দুরন্ত কিশোর আগামীর ভোর তার পদধ্বনি বাজে সুরে সুরে।









