চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে গত ১৯ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সহসভানেত্রী পারভিন জালাল। নবী করিম (সা).-এর আগমন ও জীবনকর্ম নিয়ে আলোচনা করেন ক্লাবের সম্পাদিকা বোরহানা কবির, সদস্যা সকিনা বেগম চৌধুরী। তাঁরা বলেন, রাসুল (সা.)-এর জীবনকর্ম যত বেশি চর্চা করা হবে, আমাদের সমাজ, ব্যক্তি তত বেশি আলোকিত হবে। ইসলাম আনুষ্ঠানিকতা সর্বস্ব কোনো ধর্ম নয়। রাসুল (সা.)-এর আদর্শ শিক্ষা বাস্তব জীবনে ধারণ করে আমাদের জীবনধারা পরিবর্তন করতে হবে। দুনিয়া ও আখেরাতের শান্তির লক্ষ্যেই রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণের বিকল্প নেই।
পবিত্র মিলাদ মাহফিল ও দোয়ায় অংশ নেন ক্লাবের উপদেষ্টা ড. জয়নাব বেগম, সহ সভানেত্রী সাবিহা মুসা, সহসম্পাদিকা আক্তার বানু ফ্যান্সী, কোষাধ্যক্ষা সৈয়দা শামীম কাদের সুরমা, সহ কোষাধ্যক্ষা কোহিনুর হোসাইন, সহ কোষাধ্যক্ষা ডা. হাফসা সালেহ, সাংগঠনিক সম্পাদিকা রোকেয়া আকতার বারী, সহ সাংগঠনিক সম্পাদিকা শামীম আরা, সদস্যা রোকেয়া জামান, সাহানা আখতার বীথি, রওশন আক্তার, সালমা সাদেক, সাকেরা সাদেক, হাজেরা আলম মুন্নী, রোকেয়া চৌধুরী, মরিয়ম বেগম মিনা, খালেদা আক্তার চৌধুরী, আশরাফুন্নেসা, শাহেদা আখতার নাসরিন, রেহানা আকতার জুবিলি, নাছিমা শওকত, শাহরিয়ার ফারজানা, লায়লা বেগম, ফরিদা ফরহাদ, নূরী আরা সাফা, সেলিনা মাহবুব, নাজমা সাঈদা বেগম, মনোয়ারা আলম রুবি, মর্জিনা আখতার, আয়েশা পারভীন চৌধুরী, তাছলিমা আক্তার, এড. রাহনুমা আলম, আসমা নেওয়াজ আহমেদ, অধ্যাপিকা আলেয়া চৌধুরী প্রমুখ। শেষে সদস্যা রেহানা আকতার করিমের পরিচালনায় মিলাদ মাহফিল ও ক্বিয়াম অনুষ্ঠিত হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












