দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গিয়াস কাদেরসহ নেতৃবৃন্দের নিন্দা

| সোমবার , ২১ অক্টোবর, ২০২৪ at ১২:০৪ অপরাহ্ণ

রাউজানে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস–চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীসহ উত্তর জেলার নেতৃবৃন্দ।

দলের এক বিবৃতিতে জানানো হয়, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, রাউজান উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জানে আলম, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছোটন আজম ও রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মুরাদসহ নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দায়ের করা হয়েছে। অবিলম্বে এ মামলা প্রত্যাহার করতে হবে।

অন্যান্য বিবৃতিদাতারা হলেন সামির কাদের চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, মোজাম্মেল হক, সাবের সুলতান কাজল, নুরুল ইসলাম বাবুল, মাসুদ আলম, মুসা খান, একরাম মিয়া, তছলিম উদ্দিন ইমন ও জাহেদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার সৈকতে গোসলে নেমে তরুণের মৃত্যু
পরবর্তী নিবন্ধডা. জাকেরিয়া চৌধুরী স্মরণসভা আজ