ইসলামিক ফ্রন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন বলেছেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনমনে ক্ষোভের সঞ্চার করছে। বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে শিল্প, বাণিজ্য, আমদানি–রপ্তানিসহ সর্বক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে। উৎপাদন ব্যাহত হবে। রপ্তানি আয় শ্লথ হয়ে পড়বে। দফায় দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনদুর্ভোগ ও ভোগান্তি বাড়াবে নিশ্চিতভাবে। তাই অবিলম্বে বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির বিষয়টি পূনর্বিবেচনা করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান। দক্ষিণ জেলা ইসলামিক ফ্রন্টের উদ্যোগে গতকাল শনিবার শিকলবাহা ক্রসিং রিভার ভিউ কমিউনিটি সেন্টারে দায়িত্বশীল সম্মেলন ও প্রশিক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ জেলা সভাপতি মাস্টার আনোয়ারুল আজিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান প্রশিক্ষক ছিলেন – ইসলামিক ফ্রন্টের ভারপ্রাপ্ত মহাসচিব স ম হামেদ হোসাইন। উদ্বোধক ছিলেন–ভাইস চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দীন। প্রশিক্ষক ছিলেন–ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী। এম কফিল উদ্দীন রানার সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন– মাওলানা স ম শহিদুল হক ফারুকী, হাফেজ জহুরুল ইসলাম, মাওলানা বশির আহমদ, স ম শওকত আজিজ, আব্দুল্লাহ রেজা, মুহাম্মদ নাছির, হারিস উদ্দীন দৌলতী, মাওলানা মোরশেদ কাদেরী, আব্দুল মালেক আশরাফী, মাওলানা ইদ্রিস আলকাদেরী, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীন জাহেদ, মোহাম্মদ জুবাইর, মাওলানা কাজী জিয়াউর রহমান, মাওলানা নুরুল আলম, আবদুল্লাহ আল মুমিন, মোহাম্মদ মামুনুর রশিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











