দক্ষিণ হালিশহরে আন্তঃএকাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১১:২৩ পূর্বাহ্ণ

দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির ব্যবস্থাপনায় আন্তঃ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে (সিজন–৩) আইয়ুবের ‘এ’ দল টাইব্রেকারে ২–১ গোলে সোহানের বি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ে খেলা ০–০ গোলে ড্র ছিল। এবারের আসরে সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাহিম মিয়া, সেরা গোলদাতা কাজল, সেরা কিপার রোহান এবং উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মো. সিয়াম। এছাড়া একাডেমির সেরা সদস্য পুরস্কার পেয়েছেন শাহাবাজ হোসেন আরাফাত এবং শান্তনা মেডেল পেয়েছেন সীধু দাশ। গতকাল শুক্রবার বিকেলে সাগর পাড় মাঠে অনুষ্ঠিত সিজন–৩ এর ম্যাচ কমিশনার ছিলেন মো. আলাউদ্দিন, সহকারী কোচ মো. মামুন, মো. আমির হোসেন, রেফারি ওমর ফারুক, সহকারী আঃ নূর পঙ্কু। খেলা শেষে মুহাম্মদ বাবুল হোসেন বাবলার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন মো. সালাহ উদ্দিন। পুরস্কার বিতরণ করেন মো. আব্দুল খালেক, ডা. উদয়ন কান্তি মিত্র, মো. নূরুল আবছার,মো. খলিলুর রহমান, মো. ইব্রাহীম, মো. সেলিম মোহাম্মদ জাহিদ হোসেন।

পূর্ববর্তী নিবন্ধহামজাকে নিয়ে কিছু ভাবছে না পাকিস্তান