জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুস সাত্তার রণি গতকাল সোমবার বিকাল ৩টা ৪৫ মিনিটে নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা আজ মঙ্গলবার সকাল ১০টায় কর্ণফুলী উপজেলার শিকলবাহা মাস্টারহাট জামে মসজিদে অনুষ্ঠিত হবে। ুএরপর তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুস সাত্তার রণির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, সাবেক এমপি মাহমুদুল ইসলাম চৌধুরী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর জাতীয় পার্টির আহবায়ক আবু তাহের। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।












