ত্রিভঙ্গ নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী

| শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

নৃত্যশিক্ষা, শিল্পচর্চা ও সাংস্কৃতিক বিকাশের প্রত্যয়ে অনুষ্ঠিত হলো ত্রিভঙ্গ নিকেতনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। কর্মসূচিতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, সনদপত্র বিতরণ এবং ‘অমৃতযোগ’ নৃত্যনাট্য। গত ১৮ নভেম্বর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন শিশুসাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফ। প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ায ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রফেসর ড. মোহীত উল আলম। সভাপতিত্ব করেন অধ্যক্ষ সুপ্রতিম বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন চবি নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া, নৃত্যশিল্পী প্রমা অবন্তী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ আহমেদ সাব্বির।

শুরুতে সঞ্চারী সংগীত নন্দন একাডেমির শিল্পীদল এবং একাডেমির পরিচালক সৈকত দত্তের পরিবেশনায় অনুষ্ঠিত হয় শাস্ত্রীয় সংগীতের আসর। এরপর ত্রিভঙ্গ নিকেতনের পরিচালক ও নৃত্যশিল্পী ময়ূখ সরকারের একক ওড়িশি নৃত্য পরিবেশন। জাদু প্রদর্শন করেন রাজীব বসাক। শেষে ত্রিভঙ্গ নিকেতনের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধবিশ্ববিদ্যালয় হলো জ্ঞান গবেষণার হাব