চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার দুই আসামিকে আটক করেছে। আটককৃতরা হলো উত্তর হাশিমপুর এলাকার নাছির উদ্দিনের ছেলে আবুল ফয়েজ ফয়সাল ও একই এলাকার ইউনুছ মিয়ার ছেলে জাহিদুল ইসলাম। পুলিশ গত শনিবার দিবাগত রাতে উপজেলার হাশিমপুর উত্তর হাশিমপুর ছৈয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
জানা যায়, ভিকটিম ৮ম শ্রেণির শিক্ষার্থী; ঘটনার দিন নানা বাড়ি থেকে ফেরার পথে অভিযুক্তরা তার গতিরোধ করে জোরপূর্বক তাকে সিএনজি টেক্সিতে তুলে পার্শ্ববর্তী কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার একটি মুরগির ফার্মে নিয়ে যায়। সেখানে তিন বন্ধু মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ ব্যাপারে ভিকটিমের পিতা বাদি হয়ে ৩ জনকে আসামি করে চন্দনাইশ থানায় মামলা দায়ের করেন। পুলিশ হাশিমপুরে অভিযান চালিয়ে দুই ধর্ষককে আটক করে। এসময় অপর ধর্ষক পালিয়ে যায়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, ধর্ষণ মামলার দুই আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়। মামলার অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ধর্ষণ কাজে ব্যবহৃত ফয়সালের সিএনজি টেঙিটিও জব্দ করে পুলিশ।












