তাফসীর মাহফিলকে মিলনমেলায় পরিণত করতে হবে

বাকলিয়া থানা জামায়াতের সভায় হেলালী

| শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামী মহানগরীর সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেছেন, তাফসীর মাহফিলকে একটি সর্বজনীন মিলনমেলায় পরিণত করতে হবে। এ মাহফিলকে সফল ও সার্থক করতে দলমত–নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

গতকাল শুক্রবার বাকলিয়া থানা জামায়াতের উদ্যোগে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা সেক্রেটারি নুর আহমদের সঞ্চালনায় এবং থানা আমির সুলতান আহমদের সভাপতিত্বে সমাবেশে তিনি আরও বলেন, তাফসীর মাহফিল সফল করার লক্ষ্যে আমাদের সবাইকে অর্থ ও শ্রম দিয়ে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাতে হবে। প্রশাসনসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ মাহফিলকে এই অঞ্চলের মানুষের প্রাণের মাহফিলে পরিণত করতে হবে। এর মাধ্যমে দ্বীনের প্রচার এবং পবিত্র কোরআনের খেদমতকে আরও বিস্তৃত করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। সমাবেশে আরও উপস্থিত ছিলেন থানা জামায়াতের নায়েবে আমির আবুল মনসুর, মফিজুর রহমান, মুহাম্মদ নাছির, কামাল হোসাইন ও ওয়াহিদ মুর্শেদ, ওহিদুল কাদের চৌধুরী, মুহাম্মদ নাছির সওদাগর, এস এম ইয়াছিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনজরুল ইসলাম