তরুণদের অনুপ্রেরণার বাতিঘর শেখ কামাল

জন্মবার্ষিকীর সভায় বক্তারা

আজাদী ডেস্ক | রবিবার , ৬ আগস্ট, ২০২৩ at ১১:০৪ পূর্বাহ্ণ

নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী। দিবসটিতে আওয়ামী লীগসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক–সাংস্কৃতিক সংগঠন তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এসময় শেখ কামালকে তরুণদের অনুপ্রেরণার বাতিঘর উল্লেখ করে বক্তারা শেখ কামালের বেঁচে না থাকা দেশের ক্রীড়াঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে জানান।

সিটি কর্পোরেশন : বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল তরুণদের অনুপ্রেরণার বাতিঘর হয়ে আলো ছড়াবেন বলে মন্তব্য করেছেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। গতকাল শনিবার চসিকের টাইগারপাসস্থ কার্যালয়ে শহিদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর কনফারেন্স রুমে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নেন মেয়র রেজাউল। চসিক সচিব খালেদ মাহমুদের সভাপতিত্বে সভায় অংশ নেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, মোহাম্মদ সলিম উল্ল্যাহ বাচ্চু, হাসান মুরাদ বিপ্লব, মো. ইসমাইল, আবদুস সালাম মাসুম, আতাউল্লা চৌধুরী, পুলক খাস্তগীর, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, উপ–সচিব আশেক রাসুল টিপু, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ শরফুল ইসলাম মাহি, সিবিএ সভাপতি ফরিদ উদ্দিন, সহ–সভাপতি জাহিদুল ইসলামসহ চসিকের কর্মকর্তা–কর্মচারীবৃন্দ।

উত্তর জেলা আওয়ামী লীগ : শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল সংগঠনের দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে এক আলোচনা সভা সংগঠনের সহ–সভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ–সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু, প্রচার সম্পাদক প্রদীপ চক্রবত্তী, আ স ম ইয়াছিন মাহমুদ, ফোরকান উদ্দিন আহমেদ, দিলোয়ারা ইউসুফ, এড. বাসন্তী প্রভা পালিত, হারুন অর রশীদ, রাশেদ খান মেনন, রওশন আরা রত্না, হাবিব রহমান, অভি চৌধুরী, লিপটন দেবনাথ লিপু প্রমুখ।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ : গতকাল আন্দরকিল্লাস্থ দলীয় কার্যালয়ে শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা মোসলেহ উদ্দিন মনসুর, এডভোকেট মির্জা কচির উদ্দিন, আবু জাফর, এডভোকেট মুজিবুল হক, বোরহান উদ্দিন এমরান, খোরশেদ আলম, মোস্তাক আহমদ আঙ্গুর, ছিদ্দিক আহমদ বই কম, মাহবুবুর রহমান শিবলী, আবুল কালাম আজাদ, দিদারুল ইসলাম, জহুরুল ইসলাম জহুর, সুরেশ দাশ, নাছির উদ্দিন, আমানুর রশিদ হিরু, জসিম উদ্দিন, কামরুন নাহার, মমতাজ উদ্দিন, আমির উদ্দিন চৌধুরী, তৌহিদুল আলম, ফরহাদুল ইসলাম, আবদুল মোনাফ, এডভোকেট নজরুল ইসলাম সেন্টু, ওয়াশিম মুরাদ প্রমুখ।

কেজিডিসিএল : বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো. রফিকুল ইসলামের নেতৃত্বে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে শেখ রাসেল চত্বরে অস্থায়ীভাবে স্থাপিত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে যথাযোগ্য মর্যাদায় পুস্পস্তবক অর্পণ করা হয়। এতে কেজিডিসিএল–এর সকল মহাব্যবস্থাপক, উপ–মহাব্যবস্থাপক, কেজিডিসিএল অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন ও কেজিডিসিএল কর্মচারী ইউনিয়ন, রেজিঃ নং চট্ট–২৭৭০ (সিবিএ)’র নেতৃবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসন : শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে অস্থায়ীভাবে স্থাপিত বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্র্ণ করার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এসময় শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুরেআলম মিনা, সিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ফয়সল মাহমুদ, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) একেএম সরোয়ার কামাল, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ–পরিচালক মোঃ আবুল কালাম, জেলা শিশু একাডেমি, জেলা শিল্পকলা একাডেমি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, আনসার–ভিডিপি, এলজিইডি, বিআরটিএ ও খাদ্য বিভাগসহ বিভিন্ন সরকার–বেসরকারী প্রতিষ্ঠান। সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেক কেটে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪তম জন্মবার্ষিকীর শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ। সকাল সোয়া ১১টা থেকে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

চুয়েট : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের মাল্টিপারপাস ভবনের মিলনায়তনে শেখ কামালের জীবন ও কর্মের উপর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়। এতে বিশেষ অতিথি ছিলেন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বক্তব্য রাখেন স্টাফ ওয়েলফেয়ার কমিটির সভাপতি ও চুয়েট বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. জামাল উদ্দিন আহাম্মদ, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, শহিদ মোহাম্মদ শাহ হলের প্রভোস্ট ও শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মকবুল হোসেন, স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য্য এবং মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিানিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আফিস আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ–পরিচালক (তথ্য ও প্রকাশনা) মোহাম্মদ ফজলুর রহমান। অনুষ্ঠানের শুরুতে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন ও কর্মের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে শেখ কামালসহ ১৫ই আগস্টে বঙ্গবন্ধু পরিবারের শাহাদাতবরণকারী সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন চুয়েট কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা হাফেজ ক্বারী নুরুল্লাহ।

রেড ক্রিসেন্ট চট্টগ্রাম : বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মধ্যে পালিত হয়। দিবসের কর্মসূচির শুরুতে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা, আলোচনা ও দোয়া করা হয়। চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের দিক নির্দেশনায় প্রধান ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা আসলাম খান, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী আব্দুল জব্বার, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য শাহাদাত হোসেন চৌধুরী রুমেল, রাশেদ খান মেনন। আরো উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার ও জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের ভারপ্রাপ্ত ইনচার্জ আবদুল মান্নান, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আশরাফদৌল্লা সুজন প্রমুখ।

চট্টগ্রাম ওয়াসা : শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জম্মদিন উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম ওয়াসায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ। জনসংযোগ কর্মকর্তা কাজী নুরজাহান শীলার সঞ্চালনায় উক্ত সভায় চট্টগ্রাম ওয়াসার উপ–ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন), সচিব, বাণিজ্যিক ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলী এবং সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

দক্ষিণ জেলা যুবলীগ : শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল শনিবার বিকাল ৪টায় আন্দরকিল্লা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ সভাপতি তোহিদুল আলম, নাসির উদ্দিন, শাহাদাত কবির বাহাদুর, যুগ্ম সম্পাদক শফিউল আজম শেফু, সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন, নুরুল আমিন, আ.ন.ম ফরহাদুল আলম, দপ্তর সম্পাদক রাজু দাশ হিরো, তথ্য গবেষণা সম্পাদক মাহবুবুল আলম, পটিয়া উপজেলা যুবলীগের আহবায়ক হাসান উল্লা চৌধুরী, যুগ্ম আহবায়ক মাস্টার রিটন নাথ, আনোয়ারা যুবলীগের যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী, চন্দনাইশ উপজেলা যুবলীগের তসলিম উদ্দিন প্রমুখ।

মমতা : বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী নানা কর্মসূচির মাধ্যমে পালন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা। এ উপলক্ষ্যে শনিবার নগরীর হালিশহরস্থ মমতা প্রধান কার্যালয়ে দিনের শুরুতে শেখ কামালের রুহের মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খতমে কোরআন ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আনোয়ারুল হক আযহারী। এছাড়াও দিবসটি উপলক্ষে মাসব্যাপী শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন বিষয়ক ব্যানার মমতা’র কার্যালয় সমুহের সম্মুখে প্রদর্শন করা হয়েছে। এছাড়াও এ উপলক্ষ্যে মমতা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিকে দিবসটি উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল–এর জীবনী বিষয়ক আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ, উপ–প্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, পরিচালকবৃন্দ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

রাউজান উপজেলা আ.লীগ : রাউজান প্রতিনিধি জানান, শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকীতে রাউজান উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। গতকাল শনিবার উপজেলা আওয়ামী লীগ আলোচনা সভা, দোয়া মাহফিল ও পৌরসভার পক্ষেও পৃথক কর্মসূচিতে দোয়া মাহফিল ও গরীব দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। কর্মসূচি পালন করা হয় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ও পৌরসভা মিলানায়তনে। দলীয় কর্মসূচিতে ভার্চুয়ালি যোগদিয়ে বক্তব্য রাখতে গিয়ে এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, শেখ কামাল স্বাধীন বাংলাদেশে খেলাধুলার ভিত্তি রচনা করেছিলেন। তার স্বপ্ন ছিল এদেশের যুব সমাজকে খেলা মাঠে নিয়ে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরীর করার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও পৌর কাউন্সিলরগণ। রাউজান উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন স্বপন দাশ গুপ্ত, মেয়র জমির উদ্দিন পারভেজ, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, কাউন্সিলর আলমগীর আলী, জসিম উদ্দিন চৌধুরী, তসলিম উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউছুপ খান, সাধন পালিত,তপন দে, ইমরান হোসেন ইমু,সাখাওয়াত হোসেন পিবলু প্রমুখ।

স্বেচ্ছাসেবক লীগ : শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গতকাল শনিবার তাঁর প্রতিষ্ঠিত নগরীর আবাহনী ক্লাব হালিশহর মাঠের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও শিশু–কিশোরদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সভায় মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এডভোকেট তসলিম উদ্দিন, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভিসহ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

সিজেকেএস : শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল গতকাল বাদে আসর সিজেকেএস কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস এর সহ–সভাপতি ও চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, সহ–সভাপতি দিদারুল আলম চৌধুরী, মো: হাফিজুর রহমান, সিডিএফএ সভাপতি এস.এম. শহীদুল ইসলাম, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বশর, এ.কে.এম. আবদুল হান্নান আকবর, গোলাম মহিউদ্দীন হাসান, হাসান মুরাদ বিপ্লব, নাসির মিঞা, মো: হারুন আল রশীদ, শাহজাদা আলম, তানভীর আহমেদ চৌধুরী, কামাল আহমেদ, মকসুদুর রহমান বুলবুল, আকতারুজ্জামান, লুৎফুল করিম সোহেল, মুজিবুর রহমান, রায়হান উদ্দিন রুবেল, সরোয়ার আলম চৌধুরী মনি, সাইফুল আলম খান, সাইফুল আলম বাপ্পি, সৈয়দ নুর নবী লিটন, মোহাং সোলায়মান, জাফর ইকবাল, ইয়াছির আরাফাত, সালাউদ্দিন জাহেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা ছুটি নিয়ে বিদেশে একাধিক মাস্টার্সের পথ বন্ধ
পরবর্তী নিবন্ধবোধনের জাগাও প্রাণের সুপ্ত শক্তি