ড্রয়ের পথে চট্টগ্রাম ময়মনসিংহের ম্যাচ

জাতীয় ক্রিকেট লিগ

| মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২৬ at ৬:৪৬ পূর্বাহ্ণ

জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে তিন দিনেও শেষ হয়নি ময়মনসিংহ ও চট্টগ্রামের প্রথম ইনিংস। তাই নিশ্চিত ড্রয়ের পথেই ম্যাচ। ময়মনসিংহের ৪৬৫ রানের জবাবে ৬ উইকেটে চট্টগ্রামের সংগ্রহ ৪২৪ রান। ম্যাচের তৃতীয় দিন চট্টগ্রামের চার ব্যাটসম্যান পঞ্চাশ পেরোলেও তিন অঙ্ক ছুঁতে পারেননি কেউ। ৯৪ রানে ইয়াসিন আরাফাতের বলে এলবিডব্লিউ হন শাহাদাত হোসেন। তাসামুল হকের সঙ্গে তিনি গড়েন ১০৪ রানের জুটি। তাসামুল ৬৩, সাব্বির হোসেন শিকদার ৫৪ ও ইরফান শুক্কুর ৫৩ রান করে আউট হন।

পূর্ববর্তী নিবন্ধনুসরাত ফাতেহ আলী খান সুফি সন্ধ্যা
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র বাংলাদেশের