ড্যান পরীক্ষায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাফল্য

| মঙ্গলবার , ২৮ এপ্রিল, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ কারাতে ফেডারেশনের উদ্যোগে গত ১০ এপ্রিল চট্টগ্রাম রাইফেল ক্লাবে ব্ল্যাক বেল্ট ড্যান পরীক্ষা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা হতে চারজন কারাতেকা অংশগ্রহণ করেন এ পরীক্ষায়। একই তারিখে ঢাকায় আয়োজিত ব্ল্যাক বেল্ট ৫ম ড্যান পরীক্ষায় অংশগহণ করেন সিজেকেএস কারাতে কোচ এস.এম.আরিফ চৌধুরী। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ড্যান প্রাপ্ত কারাতেকারা হলেন: সেন্সি এস.এম.আরিফ চৌধুরীব্ল্যাক বেল্ট,৫ম ড্যান(কোচ, সিজেকেএস), মুহাম্মদ ওমর য়ায়িদ চৌধুরীব্ল্যাক বেল্ট ১ম ড্যান,কাহন কৃপা ব্ল্যাক বেল্ট ১ম ড্যান,ইনাকশি মল্লিকব্ল্যাক বেল্ট ১ম ড্যান,মাহমুদউল্লাহব্ল্যাক বেল্ট ১ম ড্যান।

পূর্ববর্তী নিবন্ধবল বয়রা এখন ‘ফিউচার স্টার’
পরবর্তী নিবন্ধপটিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইপর্ব আজ শুরু