বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নগরীর খুলশী জাকির হোসেন রোডে ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে চারদিনব্যাপী ১৩তম ডায়াবেটিক মেলা আজ থেকে শুরু হচ্ছে। মেলার পাশাপাশি প্রথম ও দ্বিতীয়দিন ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ডায়াবেটিস স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। তৃতীয় চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সমাপনী দিন অর্থাৎ বিশ্ব ডায়াবেটিস দিবসের দিন র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির আহ্বায়ক ডা. খুরশীদ জামিল চৌধুরী। এছাড়া উপস্থিত থাকবেন সমিতির সদস্য সচিব এবং বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিন।











