মীরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সায়মুন হোসেন (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশের মীরসরাই সদর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সায়মুন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি রকিবুল হাসান বলেন, মহাসড়কের মীরসরাই থানাসংলগ্ন ঢাকামুখী অংশে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় সায়মুন গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা–নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।











