চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডক্টর ফাতেমা নার্গিস চৌধুরী গতকাল রবিবার ৭৮ বছর বয়সে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।
তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী বহদ্দারবাড়ির মেরিন ফিশারিজের সাবেক পরিচালক মরহুম শামসুল হক চৌধুরীর ২য় সন্তান এবং চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ মরহুম মাহফুজুর রহমান চৌধুরীর সহধর্মিণী ছিলেন। মৃত্যুকালে এই কৃতী শিক্ষাবিদ ১ মেয়ে, ১ ছেলে, অসংখ্য আত্মীয় স্বজন, ছাত্র ছাত্রী ও গুণগ্রাহী রেখে গিয়েছেন। তার প্রথম নামাজে জানাজা আজ সোমবার বাদ আসর আগ্রাবাদ সিডিএ কেন্দ্রীয় জামে মসজিদে এবং দ্বিতীয় নামাজে জানাজা কাল মঙ্গলবার বাদ জোহর বহদ্দারবাড়ি শাহে জামে মসজিদে অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।














