ট্রাম্পের নতুন প্রেস সহকারীর বিতর্কিত ছবি নিয়ে সমালোচনা

হোয়াইট হাউজের সাফাই

| মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

বেনি রে হারমনিকে হোয়াইট হাউজের সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিডিনিউজের।

কিন্তু এরপর রাইফেল হাতে ফাক জো বাইডেন লেখা টি–শার্ট পরা হারমনির একটি পুরোনো ছবি নিয়ে তীব্র সমালোচনা শুরু হলেও হোয়াইট হাউজ তার পক্ষে সাফাই গেয়েছে। ২৪ বছর বয়সী হারমনি ডানপন্থি গণমাধ্যম রিয়েল আমেরিকাস ভয়েস–এর হোয়াইট হাউজ করসপনডেন্ট থেকে সমপ্রতি ট্রাম্প প্রশাসনের সহকারী প্রেস সচিব ও মুখপাত্র হিসেবে যোগ দিয়েছেন। এরপরই তার ২০২১ সালের ওই বিতর্কিত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বড়দিনের সাজসজ্জার সামনে বাইডেনবিরোধী ওই ফাক জো বাইডেন লেখা টি–শার্ট পরে এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সঙ্গে হাতে রাইফেল নিয়ে হারমনির তোলা ছবিটি ২০২১ সালের নভেম্বরে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন উগ্র ডানপন্থি রিপাবলিকান নেতা জেরোম বেল। ২০২২ সালে কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হয়েছিলেন। পোস্টের ক্যাপশনে হারমনিকে নিজের প্রচার শিবিরের পাবলিক অ্যাফেয়ার্স ডিরেক্টর হিসেবে উল্লেখ করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধনিরাপত্তা উদ্বেগে ব্রিটিশ ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধসানাকে হুতিমুক্ত করতে ডন অব ইয়েমেন অভিযান শুরু সরকারি বাহিনীর